আমার সম্পর্কে
আমি একজন অতি সাধারন ও নরম মনের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই…তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুন…
আমার প্রকৃত নাম ❤️আরেফিন রাজ🖤 নিকট লোকেরা ডাকে রাজবীর, আরফিন, রাজ😁 নামে…এই নামেই স্বাছন্দ্য বোধ করি এবং স্যার আর ম্যাডাম রা ডাকে আরফিন নামে…
এছাড়া গতিহীন নামে আরেক টা নাম আমি নিজেই রাখছি , যার মানে হচ্ছে কোন কাজে কোন গতি নাই, সব কাজে অলসতা তাই নিজের নাম নিজেই রাখছি গতিহীন……নিমপাতা😛…
নিজের ভিতরে অনেক দোষ ত্রুটি আছে ওটা জানি কিন্তু ঐ দোষ ত্রুটি শোধরাতে আর পারি না। সব সময় কাজের চেয়ে অকাজই করতে বেশি পছন্দ করি। অলসতা, দৈর্য্যহীন, স্বার্থপর, অস্থির ও উদাসীন প্রকৃতির এক মানুষ…নিজের প্রতি নিজের বিশ্বাস নেই সব সময় সিধান্তহীনতায় ভোগা একজন…আর এই ভাবেই আমাকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমার দিন অতিবাহিত করতে হয় । যে কোন বিষয় প্রচন্ড সিধান্তহীনতায় ভোগা আমার একটা চরম অভ্যস হয়ে গেছে । আর কোন উপায় না পেয়ে সিধান্ত নেবার দায়ভার পড়ে সৃষ্টি কর্তার উপর ।
পড়াশুনা করছি অর্থনীতি নিয়ে যদিও আমি এটা ভাল বুঝি না। পরীক্ষার কিছু দিন আগ থেকে পড়াশুনা করি শুধু পাশ করার জন্য, খুবই আতংকে থাকি গনিত কে , সেই ছোট বেলা থেকে…এখনও আমার পিছু চাড়ে না। বর্তমানে প্রচলিত নিয়মের পড়াশুনা বাদ দিয়ে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড এ চাকরি করি🙂 বর্তমানে নিজের একটা ওয়েবসাইট দাঁড় করার জন্য সর্বদা ব্যস্ত থাকার ভান করি। তাই নিজের সব চিন্তা ভাবনা এই ওয়েবসাইট নিয়ে। ইচ্ছে করলে যোগ দিতে পারেন আমার ফেসবুক পেইজ 🖤আরেফিন রাজ❤️।
কম্পিউটার, ইন্টারনেট, ভারচুয়াল, ওয়েবসাইট / এপ্সস / প্রোগ্রামিং / এসব নিয়ে নাড়া-ছাড়া শুরু করি ২০১৬ সালের প্রথম দিকে তখন, অথচ কিছুই বুজতাম না আস্তে আস্তে এর রহস্য ভেদ করে চলছি জানি না শেষ কবে হবে।
ইন্টারনেট / ভারচুয়াল / ওয়েবসাইট / এপ্পস / প্রোগ্রামিং / আস্তে আস্তে খুবিই জনপ্রিয় হয়ে উঠেছে তাই নিয়মিত বিভিন্ন নতুন নতুন কিছু করার ট্রাই করি😊 ভালই লাগে এসব আর প্রোগ্রামিং করতে। তাই অবিরত ভাবে শিখছি নতুন নতুন বিষয়। যার কোন শেষ নাই, তাই মাঝে মাঝে বলি ‘‘জানার কোন শেষ নাই……জানার চেষ্টা বৃথা তাই…”
পড়াশুনা তে কোন কালেই ভাল ছিলাম না তবে নতুন বিষয় জানার আগ্রহ সব সময় থাকত।
আমি যতই খারাপ হই কেন ভাল কাজ করার ইচ্ছা সব সময় থাকত তাই এমন কিছু করার ইচ্ছা আছে যার সুফল আমি না থাকলে যেন অন্যরা ভোগ করতে পারে।
স্কুল থেকে কলেজ পর্যন্ত কাটিয়েছি দেশের বাড়ি কুমিল্লা, তারপর গ্রামে আসা তাই প্রথমে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছিল অন্য সবার মত আমারও। নতুন পরিবেশের সাথে খাপ খেতে, তবে এখন আর ও গুলা কোন ব্যপার ই না।
সব সময় আড্ডা মারতে ও হাসতে ভালো লাগে, ঘুরে বেড়াতে ও খারাপ লাগে না ইতিমধ্যে বাংলাদেশের আলোচিত স্থান গুলো প্রায়ই দেখা হয়ে গেছে । হয়ত সামনে পুরা বাংলাদেশ এমনকি পুরা পৃথিবী না হোক আংশিক দেখার ইচ্ছা আছে , ইন্সআল্লাহ্।

0 coment rios: